সুদান ও মিশরের মধ্যকার বিতর্কিত সীমান্তের কাছে একটি স্বর্ণখনিতে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন। সুদানের একটি মানবাধিকার সংস্থা এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে চলমান সহিংসতার মধ্যে এই হামলা নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
সুদানের সংঘাতকালীন বিভিন্ন নৃশংসতার নথিপত্র সংরক্ষণকারী স্বনামধন্য সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য সরাসরি মিশরীয় সেনাবাহিনীকে দায়ী করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান যে, খনি এলাকায় হঠাৎ এই বিমান হামলার ফলে মুহূর্তের মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটে।
বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা সংকট দিন দিন বেড়েই চলেছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা সুদানের সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যাতে ভবিষ্যতে এমন পৈশাচিক হামলা রোধ করা সম্ভব হয়।
আরববাংলা টিভি/ডেস্ক