প্রায় ছয় মাসের কিছু বেশি সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মোট চার লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মসংস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান বিশ্ববাজারে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখে সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কর্মীদের মানোন্নয়ন করছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার উন্মুক্ত করার ল্েয এবং পুরোনো বাজারগুলো ধরে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, জনশক্তি রপ্তানির এই ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু সংখ্যা বাড়_ না করে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের অধিকার সুরক্ষার ওপরও সমান গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীদের নানা হয়রানির শিকার হতে হতো এবং বিদেশে মিশনগুলোতে প্রবাসীবান্ধব পরিবেশের অভাব ছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রবাসীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশের বেকারত্ব হ্রাসে এটি আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সরকার দেশের যুবসমাজকে দক্ষ করে বিদেশে প্রেরণের ল্েয বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করছে।
আরববাংলা টিভি/ডেস্ক