শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে শক্তিশালী বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বৃহস্পতিবার গভীর রাতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই আকস্মিক বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, অনুমোদনহীন পথে চলাচলকারী কোনো তেলবাহী ট্যাংকার সমুদ্রের তলদেশে আগে থেকেই পেতে রাখা কোনো সামুদ্রিক মাইনে আঘাত করে থাকতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।

মধ্যপ্রাচ্যের এই সংবেদনশীল জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই ঘটনার ফলে আন্তর্জাতিক শিপিং রুটগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে। নিরাপত্তা বিশ্লেকদের মতে, হরমুজ প্রণালির ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে এ ঘটনার পেছনে অন্য কোনো নাশকতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশের সামুদ্রিক নিরাপত্তা বাহিনী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD