মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ইসরাইল গৃহযুদ্ধ ও ভেঙে পড়ার ঝুঁকিতে: সিআইএ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ফাটলের কারণে ইসরাইল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয়ভাবে ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন গোয়েন্দা সংস্থাটির সাম্প্রতিক এক গোপনীয় মূল্যায়নে এই শঙ্কার কথা জানানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল, বিচার বিভাগের সংস্কারকে কেন্দ্র করে তীব্র সামাজিক অসন্তোষ এবং অর্থনৈতিক শ্লথগতির ফলে ইসরাইলের ভেতরের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে বর্তমান প্রশাসনের কিছু বিতর্কিত নীতির কারণে সাধারণ জনগণের একটি বড় অংশের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে, যা যেকোনো সময় ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিআইএ-র এই মূল্যায়নে আরও উল্লেখ করা হয়েছে যে, বাহ্যিক শত্রু বা আঞ্চলিক উত্তেজনার চেয়েও ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজন এখন দেশটির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিভিন্ন স্তরে মতপার্থক্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তা জাতীয় ঐক্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কূটনীতজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD