উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে চাঞ্চল্যকর ও মর্মান্তিক দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এই ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। মানবপাচারকারী চক্রগুলোর নির্মমতার শিকার হয়ে নারী ও শিশুরা কীভাবে সর্বস্বান্ত হচ্ছে, তার একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন ব্রিটিশ এই মন্ত্রী।
সাংবাদিকদের বলেছেন, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রগুলো যুক্তরাজ্যে প্রবেশের লোভ দেখিয়ে নারী ও শিশুদের বিপজ্জনক সামুদ্রিক যাত্রায় বাধ্য করছে। এই অমানবিক যাত্রার সময় অপরাধীদের দ্বারা চরম নির্যাতনের শিকার হন অসহায় নারীরা। বর্তমান সরকারের পক্ষ থেকে এই অপরাধের সঙ্গে জড়িত চক্রগুলোকে গুঁড়িয়ে দিতে এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভূমধ্যসাগর ও উত্তর ফ্রান্সের চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের এই অবৈধ পথটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে মানবপাচার রোধে এবং অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক