সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ভিডিওকলে বিষপান প্রবাসীর স্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে ঝুমুর খানম সেতু (২৭) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। সোমবার ৫ অক্টোবর বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল। ঘটনার দিন প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে আত্মহত্যার কথা বললে অভিমান করে তিনি ভিডিওকল চালু রেখেই সবার অগোচরে কীটনাশক পান করেন।

মুহূর্তেই তার মুখ দিয়ে ফেনা উঠতে শুরু করলে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি দেখতে পান এবং দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD