জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সর কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ গঠনে এবং আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়াতে এই কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান। সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করতে এবং জুলাইয়ের চেতনা ধারণ করে সামনের দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী তরুণ যোদ্ধাদের রাখা হয়েছে। দেশের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে জুলাই যোদ্ধাদের এই সংগঠনটি দেশজুড়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই ধরনের যুব সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক