শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কুলিয়ারচরে মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মামুন ভূইয়া (৩৫) নামের এক স্থানীয় যুবদল নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ পাওয়া গেছে। মাদক কারবারিদের আড্ডায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এই অতর্কিত হামলা চালানো হয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায়। আহত মামুন ভূইয়া ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এই ন্যক্কারজনক ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মাদক চক্রের তৎপরতা চালিয়ে আসছিল। স্থানীয় যুবদল নেতা মামুন ভূইয়া এই মাদক ব্যবসার তীব্র প্রতিবাদ করে আসছেন এবং যুবসমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছিলেন। ঘটনার রাতে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহত নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে দলীয় সূত্রে গণমাধ্যমকে জানান স্থানীয় নেতারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD