বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া টেন্ডারে গাছ বিক্রির অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ণ

কাগজে-কলমে নেই কোনো টেন্ডার, নেই উপজেলা প্রশাসনের অনুমোদন। অথচ ইউএনও অনুমোদনের কথা বলে সড়কের পাশে মাদরাসা ও স্থানীয় বাসিন্দাদের গাছ বিক্রির অভিযোগ উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শশীদল ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব শামীম সাব্বির ওরফে মালুর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া বা সরকারি নিয়ম না মেনে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই অপকর্ম করা হয়েছে। অভিযুক্ত নেতা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এমন পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সাংবাদিকদের কাছে স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি চক্র বিভিন্ন অজুহাতে সরকারি ও সাধারণ মানুষের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে আসছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছাত্রদল নেতা বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD