বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

জামায়াত আমিরের সফর নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং মানহানিকর।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, ডা. শফিকুর রহমানের একটি সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরকে বিতর্কিত করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই ধরনের অসত্য তথ্য ছড়াচ্ছে। দলের দায়িত্বশীল নেতারা অবিলম্বে এই মানহানিকর প্রতিবেদনটি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমটিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা দেশ বিদেশে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের জনগণ ও সচেতন রাজনৈতিক মহল সবসময় সত্যের পক্ষে রয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD