ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা এক রোমাঞ্চ। উত্তাপ ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচটা সেটাই প্রমাণ করেছে। যদি সেটা ছিল ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যকার ম্যাচ। তবে ম্যাচটি ছিল হাই-ভোল্টেজের। যে ম্যাচে ক্রিকেট অনুরাগীদের সঙ্গে উত্তেজনা ছুড়ে দিয়েছিল মাঠের পরিবেশও।
ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটারদের মধ্যে অখেলোয়াড়সুলভ আচরণ দেখা যায়, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক কিংবদন্তি স্পিনার হরভজন সিং। গণমাধ্যমকে জানান, ক্রিকেটের মাঠে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুই দেশের ঐতিহ্য এবং খেলার মর্যাদার কথা মাথায় রেখে খেলোয়াড়দের আরও সংযত হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় এই দ্বৈরথে মাঠের লড়াইয়ের পাশাপাশি মানসিক চাপও অনেক বেশি থাকে। তবে জুনিয়র পর্যায়ে এমন আচরণ ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য ভালো বার্তা বহন করে না। হরভজন সিং মনে করেন, জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখা সবকিছুর ঊর্ধ্বে। ক্রিকেট বোর্ডের উচিত এ বিষয়ে আরও কঠোর নজরদারি রাখা, যেন ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
আরববাংলা টিভি