বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ব্যাটিং-বোলিংয়ে পিছিয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ

জোহানেসবার্গের গল্পটা অপরিবর্তিত থেকে গেছে সেঞ্চুরিয়নেও। শুধু ব্যাটিংয়েই নয়, দক্ষিণ আফ্রিকা দাপট দেখিয়েছে বোলিংয়েও। রান সংগ্রহ থেকে উইকেট শিকারÑদুই বিভাগেই সেরা হয়েছেন প্রোটিয়ারা। বাংলাদেশ দুটি ক্ষেত্রেই বেশ খানিকটা পিছিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যবধানটা তৈরি হয়েছে ঠিক এখানেই। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়াতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালো করতে হলে পেস আক্রমণ এবং বাউন্সি উইকেটে মানিয়ে নেওয়ার যে মানসিকতা প্রয়োজন, তার কিছুটা ঘাটতি রয়েছে টাইগারদের ইনিংসে। বিশেষ করে উইকেটের সহায়তা কাজে লাগিয়ে প্রোটিয়া বোলাররা যেভাবে বাংলাদেশি ব্যাটারদের পরীক্ষায় ফেলেছেন, তার উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা।

সামনের ম্যাচগুলোতে এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে বড় দলগুলোর বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বলে মনে করেন অভিজ্ঞ ক্রীড়া সংশ্লিষ্টরা। দলের কোচিং স্টাফরাও খেলোয়াড়দের টেকনিক্যাল ত্রুটিগুলো নিয়ে কাজ শুরু করেছেন। আশাবাদী সমর্থকরা এখনো দলের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াকু মানসিকতা প্রত্যাশা করছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD