গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছেন এক হাজার ১৫২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমান মৌসুমে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার কোনো বিকল্প নেই। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু এবং তাদের যথাযথ চিকিৎসা ও সময়মতো টিকা না পাওয়ার বিষয়টি সামনে এসেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্য খাতের সার্বিক ব্যবস্থাপনা উন্নত করতে এবং দেশের প্রান্তিক পর্যায়ে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। অতীতে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল, যার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নীতিনির্ধারণী ব্যর্থতাকেই দায়ী করছেন সচেতন মহল। বর্তমান প্রশাসন জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা।
আরববাংলা টিভি/ডেস্ক