কিশোরদের সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে চট্টগ্রামের একাধিক ‘বড় ভাই’-এর বিরুদ্ধে। তাদের কয়েকজনের সঙ্গে অতীতে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছবি প্রকাশ্যে এসেছে। যার মধ্যে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও রয়েছে। কারো ছবি রাজনৈতিক কর্মসূচির আবার কারো ছবি ব্যক্তিগত পরিচয়ের।
পুলিশের সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, এসব প্রভাবশালী ব্যক্তির কয়েকজনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকের কারবারসহ বিভিন্ন জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরেও এই ‘বড় ভাই’দের ছত্রছায়ায় কিশোর গ্যাংগুলো বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা এদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, শুধু কিশোরদের সংশোধন করে এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব নয়, বরং তাদের পেছনের এই গডফাদার বা ‘বড় ভাই’দের আইনের আওতায় আনতে হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তালিকাভুক্ত এসব অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
আরববাংলা টিভি/ডেস্ক