শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দিল্লিতে ১৬৩ ধারা জারি ও মেট্রো বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গান্ধী জয়ন্তীতে দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন। আর এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে দেশটির পুলিশ প্রশাসন।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার দিল্লি পুলিশ পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের জমায়েত প্রতিহত করতে বেশ কিছু মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে এই আন্দোলন দানা বেঁধে উঠছে। তবে প্রশাসন যেকোনো মূল্যে রাজধানীতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD