হৃদরোগের চিকিৎসায় দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলের মানুষের কাছে এক অনন্য আস্থার প্রতীক হয়ে উঠেছে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তিন দশক আগে দিনাজপুর শহরের উপশহর মেডিকেল কলেজ হাসপাতাল রোডে এই বিশেষায়িত হৃদরোগ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শুভ যাত্রা শুরু হয়েছিল। তৎকালীন সময় থেকেই চিকিৎসাসেবার মান বজায় রেখে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের মন জয় করে আসছে।
বর্তমানে শুধু দিনাজপুর জেলা নয়, বরং আশপাশের বিভিন্ন জেলা থেকেও শত শত হৃদরোগী উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন এই প্রতিষ্ঠানে ছুটে আসছেন। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করায় গরিব ও দুস্থ মানুষের মধ্যেও প্রতিষ্ঠানটি আশার আলো জাগিয়েছে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসাসামগ্রী এবং আন্তরিক সেবার কারণে উত্তরাঞ্চলের চিকিৎসাব্যবস্থায় জিয়া হার্ট ফাউন্ডেশন একটি মাইলফলক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
হাসপাতালটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং সেবার পরিধি বাড়াতে স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা সমগ্র উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক