শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফেনী জেলার সরকারি বিভিন্ন দপ্তরের অব্যবহৃত বিশাল ছাদগুলোকে কাজে লাগিয়ে এই সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা থেকে জাতীয় গ্রিডে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকদের বলেছেন, এই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে যাতে ভবিষ্যতে বিদ্যুৎ খাতের আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধি করা যায়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD