শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় সাধারণ বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনার নামে এক ধরণের নৈরাজ্য চলে আসছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বাণিজ্য ও এর পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ৪ জনকে অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষুব্ধ জনতার কবল থেকে অবরুদ্ধ ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD