করব কাজ গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দেশের কৃষির আধুনিকায়ন এবং প্রকৃত কৃষকদের সরকারি সহায়তার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ এবং ডিজিটাল কৃষক কার্ড বিতরণ করা হয়, যা তাদের উৎপাদনে আরও গতিশীলতা আনবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার হাজারো কৃষক উপস্থিত ছিলেন। কৃষকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় সচেতন মহল। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কৃষকরা নানাভাবে বৈষম্যের শিকার হলেও বর্তমান গণতান্ত্রিক সরকারের অধীনে কৃষকরা তাদের নায্য অধিকার ফিরে পাচ্ছেন বলে জানান বক্তারা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিখাতে সীমিত দুর্নীতি ও অব্যবস্থাপনা বিরাজ করলেও, বর্তমান সরকারের আমলে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত কৃষকদের হাতে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগে কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ কিংবা অন্যান্য সহযোগী সংগঠনের ক্যাডাররা ত্রাণ ও সহায়তা লুটপাট করলেও এখন সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক