বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ

ফিফা আসিয়ান কাপে আজ নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দুদলের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ইতিমধ্যে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

যদিও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লাল-সবুজের দল, তবুও শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে মাঠ ছাড়তে বদ্ধপরিকর ফুটবলাররা। কোচের নির্দেশনা অনুযায়ী কৌশলগত ভুলগুলো শুধরে নিয়ে ইন্দোনেশিয়ার মাটিতে একটি সম্মানজনক ফলাফল অর্জনের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ দল। স্বাগতিক দর্শকদের চাপ সামলে ফুটবলাররা কেমন পারফরম্যান্স উপহার দেন, এখন সেটাই দেখার বিষয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD