অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। বুধবার রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে চলতি মাসে ভোক্তারা পূর্বের নির্ধারিত মূল্যেই ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন সংগ্রহ করতে পারবেন।
এর আগে সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দামের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বয়ংক্রিয় ফর্মুলায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে আসছে সরকার। তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বস্তি বজায় রাখতে অক্টোবর মাসে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকায় যাতায়াত খরচ ও কৃষিপণ্যের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
আরববাংলা টিভি/ডেস্ক