কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ও বিতর্কিত পলাতক পুলিশ কর্মকর্তা সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদারের নামে ৯২ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধandaয় দেখা গেছে, তার প্রয়াত স্ত্রীর নামেও অর্জিত হয়েছে ৩৫ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। সব মিলিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য উদ্ঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছিলেন এই পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রীয় পদ পদবি ব্যবহার করে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত এই সম্পত্তির উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিযুক্ত কর্মকর্তা।
বর্তমানে এই ঘটনার মূল অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শীঘ্রই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এই তদন্ত পরিচালনা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক