বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

হরমুজ প্রণালি থেকে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালিতে এতদিন যেসব মার্কিন যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াত, সেগুলো ইতোমধ্যে প্রণালির মুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বী এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের সামরিক শক্তির কৌশলগত চাপের মুখেই মার্কিন যুক্তরাষ্ট্র এই পিছটিন দিতে বাধ্য হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে এই জলপথে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তির উন্নয়নের ফলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের অন্যতম প্রধান এই জলপথ নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বিরোধ চলে আসছে। অতীতেও এই অঞ্চলে একাধিকবার মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমান পরিস্থিতি আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD