দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমাল রক্ষার্থে পুলিশের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বুধবার পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয় যে, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনীর যেকোনো অভিযানের নির্দেশনা পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট নানা রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী এখন পেশাদারিত্বের সাথে কাজ করছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের দমনে নিয়মিত অভিযানের পরিধিও বাড়ানো হয়েছে। সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করতে পুলিশ বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক