বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সোমালিয়ায় জলদস্যুদের গুলিতে ৫ নাবিক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি একটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার সময় জলদস্যুদের নির্বিচারে চালানো গুলিতে পাকিস্তান ও ভারতীয় নাগরিকসহ অন্তত পাঁচজন নাবিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সাগরে জলদস্যুতার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা রক্ষায় এই উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।

নিহত নাবিকদের মধ্যে এশীয় বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন যারা ওই বাণিজ্যিক জাহাজে কর্মরত ছিলেন। সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বসাসো উপকূলে এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিয চলাকালে জলদস্যুরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়, যা পরবর্তীতে মর্মান্তিক প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ভারত মহাসাগর এবং সোমালিয়া উপকূলে জলদস্যুদের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের নৌবাহিনী নিয়মিত টহল দিলেও জলদস্যুদের তৎপরতা পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশগুলোকে আরও কঠোর যৌথ কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD