মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ

কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রাজিব কুমার ঘোষ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদায়কৃত জরিপানার টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিচার প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে স্কুলছাত্রীর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ও সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ প্রমাণিত হয়।

এই ধরনের অপরাধমূলক কার্যক্রম সমাজ ও রাষ্ট্রে ক্রমবর্ধমান উদ্বেগের জন্ম দিচ্ছে। অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা মনে করেন, এই ধরনের কঠোর রায়ের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশেই হ্রাস পাবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে এবং নারী ও শিশুদের সুরক্ষায় এ ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে থাকে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD