সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সংকটে জয়পুরহাটের পোলট্রি শিল্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ

উৎপাদন খরচ বৃদ্ধি এবং নানা অবকাঠামোগত সমস্যার কারণে জয়পুরহাটে পোলট্রি শিল্পে মারাত্মক ধস নেমেছে। দীর্ঘদিন ধরে চলা এই সংকটে খামারিরা চরম লোকসানের মুখে পড়েছেন। একসময়ে লাভজনক এই খামারগুলো এখন লোকসান গুণতে গুণতে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পোলট্রি খাদ্যের লাগামহীন দাম বৃদ্ধি এই খাতের প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় খামারিরা।

কৃষি ও প্রাণিসম্পদ সমৃদ্ধ এই অঞ্চলে একসময় ব্যাপক উৎসাহ নিয়ে পোলট্রি খামার গড়ে তুলেছিলেন উদ্যোক্তারা। কিন্তু পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং প্রয়োজনীয় জনবলের ঘাটতির কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে মুরগির খাবারের চড়া মূল্য। ফলে খামারিরা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো সরকারি প্রণোদনা ও সঠিক তদারকি না পেলে এই শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না।

স্থানীয় খামারি ও উদ্যোক্তারা গণমাধ্যমকে জানান, যেভাবে পোলট্রি ফিডের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে খামার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। ব্যাংক ঋণ এবং চড়া সুদের বোঝা মাথায় নিয়ে অনেক খামারি ইতোমধ্যে পেশা বদল করতে বাধ্য হয়েছেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী খামারিরা, অন্যথায় জয়পুরহাটের অর্থনীতিতে এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD