শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

দিল্লি ও জামায়াতের ষড়যত্র একসূত্রে গাঁথা: হেলাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

দিল্লিতে অবস্থানরত স্বৈরাচারী শেখ হাসিনার বক্তব্য এবং দেশে লংমার্চ করে ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকির মধ্যে এক গভীর গোপন সংযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। তিনি বলেছেন, ১৭ বছর রাজপথে তাজা রক্ত দিয়ে তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে, তাকে প্রশ্নবিদ্ধ করতে এই চক্রান্ত চলছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই মুহূর্তে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা ও বিশৃঙ্খলা কঠোরহস্তে দমন করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কিন্তু কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা এখনো নানা প্রোপাগান্ডা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। গণতন্ত্রের শত্রুরা সফল হতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD