শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, পুলিশ সদস্য প্রত্যাহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ার পর চুনারুঘাট থানার এক উপপরিদর্শক (এসআই) এবং এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের কতিপয় সদস্যের এমন অপেশাদার আচরণ ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট কতৃপক্ষ অভিযুক্ত পুলিশ সদস্যদের চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে। স্থানীয় সূত্র ও গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহলের সাথে যোগসাজশ করে ওই পুলিশ সদস্যরা এই ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছিলেন। ভুক্তভোগী পরিবারটিকে রক্ষা করতে এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছিল।

পুলিশ বিভাগের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, এ ধরনের দুর্নীতি ও অপকর্ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD