শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

মতলবে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার ২৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায়। তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী লঞ্চ ষাটনল ঘাটে ভিড়লে নামার সময় তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে মেঘনা নদীর খরস্রোতা পানিতে পড়ে যান রবিন হোসেন। ঘাটে উপস্থিত যাত্রীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও নদীর প্রবল স্রোতের কারণে তাকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ঘাট শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারে চলছে কান্নার রোল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD