বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় সার কেলেঙ্কারিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শহীদুল ইসলাম সোহাগের অপসারণ এবং ডিলার নিয়োগে নিরপেক্ষ যাচাইয়ের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সার কেলেঙ্কারির প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্যের এক ভাইকে মারধর এবং একটি বিলবোর্ড গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও একটি বিশেষ সিন্ডিকেটের যোগসাজশে সার বিতরণে ব্যাপক অনিয়ম চলে আসছে। সাধারণ কৃষকরা ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম দুর্পর্য়াগের মধ্যে পড়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। বিএনপি নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে এবং ডিলার নিয়োগের তালিকা সংশোধন করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয়ভাবে বিভিন্ন সরকারি দরে নানা দুর্নীতি ও অনিয়ম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা সাধারণ মানুষের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD