জামালপুরের নকশি কাঁথা বাংলাদেশের গর্ব গাথা স্লোগানকে সামনে রেখে জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্প শিল্পী, উদ্যোক্তা এবং কারুশিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তোলা এবং ঐতিহ্যবাহী নকশি কাঁথাসহ বিভিন্ন হস্তশিল্পের আধুনিক বাজারজাতকরণ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার কৌশল নিয়ে আলোচনা করা। বক্তারা বলেন, জামালপুরের হস্তশিল্পের দেশজুড়ে ব্যাপক খ্যাতি রয়েছে এবং সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রান্তিক শিল্পীরা নানাভাবে অবহেলিত হলেও বর্তমানে এই খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, ঐতিহ্যবাহী হস্তশিল্প বাঁচিয়ে রাখতে যুবসমাজ এবং নারীদের এগিয়ে আসতে হবে। আধুনিক ডিজাইন, মানসম্মত সুতা ও কাপড়ের ব্যবহার এবং সঠিক বিপণন ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয় কর্মশালায়। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বিভিন্ন কারুশিল্পের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ব্যাংক ঋণের সহজলভ্যতা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
কর্মশালার শেষ পর্যায়ে একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং এর তাৎক্ষণিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জামালপুরের হস্তশিল্প আরও বহুদদূর এগিয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে স্থানীয় জনগণ উপকৃত হবে।
আরববাংলা টিভি/ডেস্ক