বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় ১৭ ইটভাটা বন্ধের নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবেশদূষণের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭টি অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে দেখতে পান যে, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় নিয়মাবলী লঙ্ঘন করে এসব ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছিল, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে ইটভাটাগুলোর কারণে সৃষ্ট ধোঁয়া ও ধুলাবালিতে বায়ু দূষণ এবং ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট ভাটা মালিকদের হাতে ইটভাটা বন্ধের আনুষ্ঠানিক নির্দেশনা ও নোটিশ তুলে দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD