বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সৌদি আরবে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ডের শঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

মহানবী হজরত মুহাম্মদ সা.-কে নিয়ে একটি ফেসবুক পোস্টের জেরে সৌদি আরবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন শ্রীলঙ্কার এক তরুণ। তার নাম শিবারাসা অনোজন। তিনি দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের নারপিট্টিমুনাই এলাকার একজন তামিল যুবক। কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রায় নয় মাস আগে তিনি শ্রীলঙ্কা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

জানা গেছে, শ্রীলঙ্কায় থাকাকালীন সময়ে অনলাইনে একটি ধর্মীয় বিতর্কের সূত্র ধরে এই অনভিপ্রেত ঘটনার সূত্রপাত ঘটেছিল। পরবর্তীতে সেই রেশ ধরেই সৌদি আরবে গিয়ে বিপাকে পড়েন ওই তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার করা একটি পোস্ট সৌদি কর্তৃপক্ষের নজরে আসার পরই তাকে আটক করা হয় এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়।

সাংবাদিকদের বলেছেন, বর্তমানে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং শ্রীলঙ্কান কূটনৈতিক মহলে আলোচনা চলছে। প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে স্থানীয় আইন ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টি এই ঘটনার মাধ্যমে পুনরায় জোরালোভাবে সামনে এসেছে। অনোজনের পরিবার তার জীবন রক্ষার জন্য শ্রীলঙ্কা সরকারের জরুরি হস্তক্ষেপ এবং কূটনৈতিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD