বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ইইউকে ইরানের সতর্কবার্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে সমর্থন না করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কূটনৈতিক বার্তা দেওয়া হলো, যা আন্তর্জাতিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, কাজা কালাস যেন কোনোভাবেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী শক্তিগুলোর প্ররোচনায় পা না দেন এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসনে কোনো ধরনের সমর্থন না জানান। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে, এই ধরনের ভুল পদক্ষেপের পরিণতি অত্যন্ত মারাত্মক হতে পারে এবং পুরো অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়বে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। একদিকে ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলি আগ্রাসন চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইসরাইলকে রক্ষায় নানামুখী তৎপরতা চালাচ্ছে। এমন এক সময়ে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষপর্যায়ে ইরানের এই সতর্কবার্তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইইউ কীভাবে এই পরিস্থিতি সামল সেটাও এখন দেখার বিষয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি নেতৃত্ব বারবার বলে আসছে যে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তেহরান যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি এবং ইসরাইলের প্রতি অন্ধ সমর্থন মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD