ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতিতে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিয অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে ফরিদপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় এবং আইন লঙ্ঘনের দায়ে এনসিপির এই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এবং রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। আইন সবার জন্য সমান—এই বার্তাটি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক