বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

গাজাগামী ফ্লোটিলায় নির্যাতন: ইসরাইলিদের বিরুদ্ধে মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ

ফরাসি রাজনৈতিক বিশ্লেষক ও অধিকারকর্মী থমাস গুয়েনোল জানিয়েছেন, ২০২৫ সালের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার সময় তাকে আটক ও নির্যাতনের অভিযোগে তিনি ফ্রান্সে একটি মামলা করেছেন। তিনি অভিযোগে জানান, এসব ইসরাইলি ব্যক্তিরা তাকে আটক করে নির্যাতন ও দুর্ব্যবহার করেছিলেন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে তিনি জানান, আন্তর্জাতিক জলসীমায় শান্তিপূর্ণ মানবিক মিশনে অংশ নেওয়ার সময় ইসরাইলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। ফ্লোটিলায় অংশগ্রহণকারী মানবাধিকারকর্মীদের ওপর এই ধরনের নিপীড়ন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

মামলার বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। গাজাবাসীর জন্য মানবিক সহায়তা পৌঁছানোর এই প্রচেষ্টায় বাধা প্রদান এবং কর্মীদের ওপর চালানো নির্যাতনের সঠিক বিচার নিশ্চিত করতে বৈশ্বিক মহলে ব্যাপক কূটনৈতিক ও আইনি চাপ তৈরি করা হচ্ছে বলে জানান ওই অধিকারকর্মী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD