প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় তিনি ৮১তম অধিবেশনের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন। এই ঐতিহাসিক ভাষণে তিনি ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক রূপরেখা এবং দেশের সার্বিক অগ্রগতির চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিবর্তনের পর বৈশ্বিক মঞ্চে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি।
এর আগে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। কূটনৈতিক মহলে তার এই সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক