শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নীরবতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে এ বিষয়ে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য দেশটির সরকারের কাছে দুই দফায় আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল। তবে দুঃখজনক বিষয় হলো, নয়াদিল্লি আমাদের পাঠানো একটি চিঠিরও কোনো ধরনের জবাব দেয়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান পানিসম্পদমন্ত্রী।

বর্তমান সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে গঙ্গা চুক্তি নবায়ন এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু করার তাগিদ দেওয়া হলেও ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সাড়া মিলছে না। আন্তর্জাতিক নদী আইন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের স্বার্থে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পানিসম্পদ মন্ত্রণালয় দেশের স্বার্থ জলাঞ্জলি না দিয়ে পানিবণ্টন ইস্যুতে ভারতের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের বহু গুরুত্বপূর্ণ সীমান্ত ও পানি সংক্রান্ত অধিকার ক্ষুণ্ন হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। জনগণের মৌলিক অধিকার ও পানির নায্য হিস্যা আ আদায়ে সরকার সব ধরনের কূটনৈতিক বিকল্প খতিয়ে দেখছে বলে জানান সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD