কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা এবং কুমিল্লার বাঙ্গরা ও মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামে আকাশে রহস্যময় ড্রোন উড়তে দেখা যাওয়ার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ড্রোনের উপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয় এবং মুহূর্তের মধ্যে তা এলাকাবাসীর নজর কাড়ে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর এবং কখনো কখনো দিনের বেলাতেও এই ড্রোনগুলো রহস্যজনকভাবে ঘুরতে দেখা যাচ্ছে। বিশেষ করে সীমান্ত এলাকার ঘরবাড়ির ওপর দিয়ে নিচ দিয়ে এগুলোর চলাচল সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব ড্রোন ওড়াচ্ছে, সে বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন যাতে সীমান্তবর্তী এই জনপদে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি