নাটোর যাওয়ার পথে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে পেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে সফরসঙ্গীদের নিয়ে কলেজটিতে উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। এ সময় শিক্ষার্থীদের এমন নজিরবিহীন অনুপস্থিতি দেখে তীব্র বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষা অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূলত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করার অংশ হিসেবেই এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি সামনে চলে আসায় পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটেছিল। সেই দুঃশাসনের ধারাবাহিকতা ভেঙে শিক্ষার হার ও গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার মাঠপর্যায়ে নিবিড় নজরদারি বজায় রাখছে। শিক্ষামন্ত্রীর এই ধরনের ঝটিকা অভিযান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সচেতনতা তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
আরববাংলা টিভি