বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

কুড়িগ্রামের কৃষি উপ-পরিচালক বদলি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

কুড়িগ্রামে আমনের ভরা মৌসুম ও শীতকালীন সবজি চাষের সময়ে সার বিতরণ নিয়ে নানা অনিয়ম ও চরম ভোগান্তির অভিযোগের দীর্ঘ প্রেক্ষাপটের মধ্যে অবশেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে কৃষকদের মধ্যে সার সংকট এবং ডিলারদের সিন্ডিকেট নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। স্থানীয় কৃষকরা অভিযোগ করছিলেন যে, ভরা মৌসুমে যখন সারের সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং নানা অজুহাতে কৃষকদের হয়রানি করা হচ্ছিল। এই পরিস্থিতিতে স্থানীয় কৃষকরা তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ ও অনিয়মের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

কৃষকদের এই ন্যায্য দাবি ও আন্দোলনের মুখে কৃষি অধিদপ্তর এই প্রশাসনিক বদলির সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট মহл আশা করছে, এই বদলির ফলে কুড়িগ্রামের সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং কৃষকরা সময়মতো ন্যায্য মূল্যে সার ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। স্থানীয় সচেতন মহল ও কৃষকরা এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত মাঠ পর্যায়ে মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD