বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

এরদোয়ানের ভাষণের সময় ইনস্টাগ্রামে সিরিয়ার রাষ্ট্রপতির মনোযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বনেতারা যখন বৈশ্বিক নানা সংকট ও ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনায় অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন, ঠিক সেই মুহূর্তেই সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার মনোযোগ ছিল সম্পূর্ণ অন্য কোথাও। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের গুরুত্বপূর্ণ ভাষণ চলাকালেই তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের রিল দেখতে মগ্ন থাকতে দেখা যায়, যা আন্তর্জাতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও কৌতূহলোদ্হীপক দৃশ্যের জন্ম দিয়েছে।

কূটনৈতিক মহলে এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘে বিশ্বনেতাদের এই মহাআয়োজনে যখন গাজা সংঘাত, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি নিয়ে বিশ্বনেতাদের মুখে উদ্বেগের সুর শোনা যাচ্ছিল, ঠিক তখন একজন রাষ্ট্রপ্রধানের এমন আচরণ উপস্থিত অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। সাংবাদিকদের বলেছেন, উচ্চপর্যায়ের এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়েও রাষ্ট্রপতির এমন ব্যক্তিগত ডিজিটাল কার্যক্রমে ব্যস্ত থাকা কূটনৈতিক শিষ্টাচার এবং আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার খোরাক জুগিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যখন তার তেজস্বী ভাষণে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দিচ্ছিলেন, তখন আহমেদ আল-শারার ইনস্টাগ্রাম স্ক্রোলিংয়ের এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়। বিশ্লেদের মতে, বর্তমান ডিজিটাল যুগে বিশ্বনেতারাও প্রযুক্তির মোহ থেকে মুক্ত নন, যা আরও একবার প্রমাণিত হলো জাতিসংঘ সাধারণ পরিষদের এই বৈশ্বিকমঞ্চে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD