বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ

দুপুর ১ টার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে সাংবাদিকদের জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির কারণে কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের মতো কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে মাঠ প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকেও সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা আশা করছেন, দুপুরের পর আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে এবং বৃষ্টির ফলে ভ্যাপসা গরম কিছুটা কমবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD