বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্ক সতর্কতার অংশ হিসেবে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত আপডেট জানানো হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD