দিল্লির ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার সরাসরি নির্বাচন কমিশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলেছে, ভোটারদের কাছে নোটিশ পাঠানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তা নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে।
আদালত মনে করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকা নিখুঁত হওয়া অত্যন্ত জরুরি এবং এর সঙ্গে নাগরিকদের মৌলিক অধিকার সরাসরি জড়িত। তাই কোনো নাগরিককে নোটিশ দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো বা নিয়মের ব্যত্যয় ঘটলে তা সুবিচারের পরিপন্থী হতে পারে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনকে আগামী শুনানির আগে তাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট আইনি বিশেষজ্ঞরা, এই রায়ের ফলে ভারতের নির্বাচন কমিশনের কার্যপদ্ধতিতে আরও স্বচ্ছতা আসবে। বিশেষ করে আসন্ন নির্বাচনগুলোর আগে ভোটার তালিকা নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়, তা নিরসনে এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক