বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

খুলনায় গুলিতে আহত যুবকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মামুন মীর দীর্ঘ ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার নেয়ামত মীরের বড় ছেলে। দীর্ঘদিন ধরে হাসপাতালে এবং বাড়িতে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩২ দিন আগে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে গুরুতর আহত হন মামুন মীর। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষ এবং নিহতের পরিবার দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD