গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি আরো বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির দক্ষিণাঞ্চলে স্নায়ুযুদ্ধের সময়ের একটি সাবেক সামরিক ঘাঁটি আবার চালু করা হবে। একই সঙ্গে পূর্ব উপকূলের আরেকটি ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হবে। ওই ঘাঁটিটি বর্তমানে ডেনমার্কের সিরিয়াস ডগ স্লেড প্যাট্রোল ব্যবহার করে আসছে।
আন্তর্জাতিক ভূরাজনীতিতে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রিনল্যান্ডের ভূখণ্ড ব্যবহার করে এই অঞ্চলে নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে চায় ওয়াশিংটন। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে, ডেনমার্ক সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক স্থায়িত্ব বাড়াচ্ছে। নতুন করে ঘাঁটি দুটি চালু হলে এই অঞ্চলে মার্কিন সামরিক কৌশল আরো পোক্ত হবে বলে মনে করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক