সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রলার থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে পড়ে সজীব (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার রাউতারা এলাকায় ইঞ্জিনচালিত ট্রলার থেকে বড়াল নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সকালে নিয়মিত যাতায়াতের সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে বড়াল নদী পার হচ্ছিলেন সজীব। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি মাঝনদীতে পড়ে যান এবং তীব্র স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী তলদেশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD