ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা হাজী চাঁন মিয়া নিজ নামে বিএস রেকর্ডকৃত জমি মাটি দিয়ে উঁচু করতে গিয়ে একটি স্বার্থান্বেষী মহলের মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ ভোগদখলীয় সম্পত্তি রক্ষা এবং তা ব্যবহারের উপযোগী করতে landowner গণ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
ভুক্তভোগী চাঁন মিয়া গণমাধ্যমকে জানান, ইব্রাহিমপুর মৌজার ১৭৪৯ খতিয়ানের ৫৯৩৭ দাগে তাঁর মালিকানাধীন ও বৈধভাবে রেকর্ডকৃত জমি রয়েছে। সেই জমিতে মাটি ভরাট করে উঁচু করার কাজ শুরু করলে স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে এলাকায় বিভ্রান্তি ছড়ানো হয়। পরবর্তীতে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে তাঁর স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই ধরনের অনভিপ্রেত হয়রানির কারণে সাধারণ মানুষ অনেক সময় তাদের নায্য অধিকার ও উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হন। ভুক্তভোগী পরিবার প্রশাসনের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে এই মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন, যাতে করে কোনো নিরপরাধ ব্যক্তি আর হয়রানির শিকার না হন।
আরববাংলা টিভি/ডেস্ক